বাংলাদেশের কক্সবাজার বিশ্বব্যাপী পর্যটনের রাজধানী হিসাবে বহুল পরিচিত। পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকতে রয়েছে প্রকৃতির নানা বর্ণের মনোমুগ্ধকর নৈসর্গিক পাহাড় ঘেরা সবুজ অরণ্য আর অপরূপ বৈচিত্র্যের বিস্ময়কর অভয়ারন্য, অনেক ঐতিহ্য মন্ডিত স্থাপনা ও নিদর্শন।
বহু বছর ধরে এ স্বপ্নীল পর্যটন শহরসহ সমুদ্র সৈকতের পাশের পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানী, পেচারদ্বীপ, মহেশখালী, সেন্টমার্টিন দেশী-বিদেশী পর্যটকগনের আগমন প্রতি বছরেই গড়ে ১৫ হতে ১৮ শতাংশ হারে বেড়েই চলেছে।
তাই এ শিল্পকে আরও আকর্ষণীয় ও অর্থনৈতিকভাবে দ্রুত প্রসারে সরকার কক্সবাজারকে "এক্সক্লুসিভ ট্যুরিজম জোন" ঘোষণা দিয়ে এর উন্নয়নে ১০ হাজার কোটি টাকার বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও সরকার নিম্নে উল্লেখিত প্রকল্প সমূহ অচীরেই অনেকগুলো বাস্তবায়ন করেছেন বাকি গুলো বাস্তবায়ন করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে, এছাড়াও দেশী বিদেশী বহু নামকরা বেসরকারী প্রতিষ্ঠান এ শিল্পে বিনিয়োগের জন্য ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।